নরুন

নরুন [ naruna ] বি. নখ কাটবার অস্ত্রবিশেষ। [তু. সং. নখদারণ, নখরঞ্জন, নখহরণিকা]। নরুনপেড়ে বিণ. নরুনের মতো সরু পাড়বিশিষ্ট।

নরকান্তক

নরকান্তক [ narakāntaka ] বি. নরকাসুর বধকারী শ্রীকৃষ্ণ। [সং. নরক + অন্তক]।

নয়নোপান্ত

নয়নোপান্ত [ naẏanōpānta ] বি. চোখের প্রান্ত বা কোণ, অপাঙ্গ (নয়নোপান্তে অশ্রু দেখা দিল)। [সং. নয়ন২+ উপান্ত]।

নমুনা

নমুনা [ namunā ] বি. ১. কোনো জিনিসের নিদর্শন বা সামান্য অংশ যা দিয়ে সেইজাতীয় সমস্ত জিনিসের স্বরূপ বোঝা বা বোঝানো যায় (চালের নমুনা, রান্নার নমুনা), sample; ২. উদাহরণ (এর একটা নমুনা দেখাও); ৩. ধরন, রকম (তোমার কাজের নমুনা দেখলে হাসি পায়)। [ফা. নমুনহ্]।

নমিত

নমিত [ namita ] বিণ. ১. প্রণমিত; ২. নোয়ানো হয়েছে এমন, আনত; ৩. নম্র করা হয়েছে এমন; ৪. দমিত। [সং. √ নম্ + ণিচ্ + ত]।

নমস্য

নমস্য [ namasya ] বিণ. নমস্কারের যোগ্য, প্রণম্য, পূজনীয় (তাঁরা সকলেই আমাদের নমস্য)। [সং. নমস্ + য]। স্ত্রী. নমস্যা।

নমশূদ্র

নমশূদ্র [ nama-śūdra ] বি. বাঙালি হিন্দু তফসিলি সম্প্রদায়বিশেষ। [বাং. নম + সং. শূদ্র]।

নবাগত

নবাগত [ nabāgata ] বিণ. ১. সদ্য এসেছে এমন (নবাগত অতিথি); ২. নবজাতক, সদ্য জন্মেছে এমন। [সং. নব + আগত]।