ন নহিলে নহিলে [ nahilē ] (কথ্য ও চলিত) নইলে অব্য. নচেত্, নতুবা, অন্যথায়, না হলে (যেয়ো কিন্তু, নইলে রাগ করব)। [বাং. না + হইলে]।
ন নলিনাক্ষ নলিনাক্ষ [ nalinākṣa ] বিণ. নলিন অর্থাত্ পদ্মের মতো চোখ যার। ☐ বি. বিষ্ণু। [সং. নলিন + অক্ষি (সমাসান্ত)]।
ন নর্মদা নর্মদা [ narmadā ] বি. বিন্ধ্যপর্বত থেকে উত্পন্ন নদীবিশেষ, রেবা নদী। [সং. নর্মন্ + √ দা + অ + আ]।