ন নানকর নানকর [ nāna-kara ] বি. জমিদারের ভৃত্য যে নিষ্কর জমি খোরপোশ বাবদ পায় বা ভোগ করে। [ফা. নানকার]।
ন নানকপন্হী নানকপন্হী [ nānaka-panhī ] বিণ. বি. শিখগুরু নানকের প্রবর্তিত ধর্মাবলম্বী বা ওই ধর্মের অনুগামী। [নানক + বাং. পন্হী]।
ন নাকো নাকো [ nākō ] অব্য. না, নয়, নহে (‘সে পথ দিয়ে ফিরল নাকো তারা’: রবীন্দ্র; ‘হিংস্র স্রোত বয় নাকো’: বিষ্ণু)। [বাং. না৩ + ক (স্বার্থে)]।
ন নাকাল নাকাল [ nākāla ] বিণ. ১. জব্দ (তার পাল্লায় পড়ে খুব নাকাল হয়েছি); ২. হয়রান, শ্রান্ত (ঘুরে ঘুরে নাকাল হওয়া)। ☐ বি. নিগ্রহ, নাকানি-চোবানি; বিলক্ষণ শাস্তি। [আ. নকাল্]।
ন নাজানি নাজানি [ nājāni ] অব্য. জানি না, কী জানি, কে জানে, বোধ হয় (নাজানি সেখানে কী হচ্ছে)। [বাং. না৩ + জানি]।
ন নাগাল নাগাল [ nāgāla ] বি. ১. নৈকট্য, সন্নিধান (তার নাগাল পাওয়া ভার); ২. ধরাছোঁয়া, পৌঁছ (গাছের ডালটা তার নাগালের মধ্যে, ডাকাতেরা দ্রুত নাগালের বাইরে চলে গেল)। [বাং. লাগ + আল]।