ন নাজুক নাজুক [ nājuka ] বিণ. ১. আঘাত সহ্য করতে পারে না এমন (নাজুক শরীর); ২. সহজেই বিগড়ে যেতে পারে এমন। [ফা. নাজুক]।
ন নাজিম নাজিম [ nājima ] বি. ১. মুসলমান শাসনকর্তা; ২. প্রাদেশিক শাসনকর্তা; ৩. বিচারক (নাজিমের আদালত)। [আ. নাজীম্]।
ন নামোচ্চারণ নামোচ্চারণ [ nāmōccāraṇa ] বি. নাম উচ্চারণ, নামের উল্লেখ বা উল্লেখমাত্র। [সং. নাম + উচ্চারণ]।