নালায়েক

নালায়েক [ nālāẏēka ] বিণ. ১. নাবালক (নালায়েক ছেলে); ২. অক্ষম, অনুপযুক্ত। [ফা. না + লায়েক]।

নালা

নালা [ nālā ] বি. জলনিকাশের খাত, বড় নর্দমা, ড্রেন। [সং. নালক]।

নার্ভ

নার্ভ [ nārbha ] বি. দেহস্হ তন্তুবিশেষ যার সাহায্যে সংবেদন ও পেশিক্রিয়া নির্বাহিত হয়। [ইং. nerve]।

নারদ

নারদ [ nārada ] বি. (কলহসংগঠক বলে খ্যাত) দেবর্ষিবিশেষ। [সং. নার + √ দা + অ]।

নায়েক

নায়েক [ nāẏēka ] বি. ভারতীয় সৈন্যবিভাগে সিপাইদের নেতাবিশেষ। [আ. লায়েক]।

নগরাজ

নগপতি, নগরাজ, নগাধিপ, নগেন্দ্র বি. পর্বতশ্রেষ্ঠ হিমালয়।

নগপতি

নগপতি, নগরাজ, নগাধিপ, নগেন্দ্র বি. পর্বতশ্রেষ্ঠ হিমালয়।

নগনন্দিনী

নগনন্দিনী বি. পার্বতী, উমা, দুর্গাদেবী, গিরিরাজের কন্যা।

নগনদী

নগনদী বি. পাহাড়ি নদী (‘বইছে নগনদী’: রবীন্দ্র)।

নগ

নগ [ naga ] বি. ১. পক্বত (নগরাজ, নগাধিপ); ২. (বিরল) গাছ। [সং. ন + √ গম্ + অ]। নগজ বি. যার পর্বতে জন্ম বা উত্পত্তি; হাতি। নগনদী বি. পাহাড়ি নদী (‘বইছে নগনদী’: রবীন্দ্র)। নগনন্দিনী বি. পার্বতী, উমা, দুর্গাদেবী, গিরিরাজের কন্যা। নগপতি, নগরাজ, নগাধিপ, নগেন্দ্র বি. পর্বতশ্রেষ্ঠ হিমালয়।