ন নথিনিষ্পত্তিপত্রী নথিনিষ্পত্তিপত্রী বি. নথির কাজ শেষ হওয়ার কথা যাতে লেখা থাকে, file disposal slip (স. প.)।
ন নথিসামিল নথিভুক্ত, নথিসামিল বিণ. প্রামাণিক কাগজপত্ররূপে গৃহীত; প্রামাণিক কাগজপত্রের মধ্যে রক্ষিত ও অন্তর্ভুক্ত।
ন নক্র নক্র [ nakra ] বি. কুমির। [সং. ন + √ ক্রম্ + অ]। নক্ররাজ বি. হাঙর। নক্রা বি. (স্ত্রী.) স্ত্রী কুমির।