ন নভেল নভেল [ nabhēla ] বি. উপন্যাস। [ইং. novel]। নভেলিয়ানা বি. উপন্যাসে বর্ণিত নায়ক-নায়িকার মতো ভাবপ্রবণ আচরণ।
ন নবোঢ়া নবোঢ়া [ nabōḍhā ] বিণ. (স্ত্রী.) নববিবাহিতা, নতুন বিবাহ হয়েছে এমন (নবোঢ়া কন্যা)। [সং. নব + ঊঢ়া]।
ন নফর নফর [ naphara ] বি. চাকর, ভৃত্য, পরিচারক। [আ. নফর্]। নফরালি বি. নফরের কাজ ও বৃত্তি, চাকরগিরি (নফরালি করে দিন কাটানো)।
ন নপুংসক নপুংসক [ napuṃsaka ] বি. বিণ. ১. ক্লীব, স্ত্রীও নয় পুরুষও নয় এমন মানুষ, হিজ়ড়া; ২. খোজা, ছিন্নমুষ্ক (নপুংসক করে দেওয়া)। [সং. ন-স্ত্রী + ন-পুমান্ (নি.)]।