নঁহু

নহু, নঁহু [ nahu, namhu ] অব্য. (প্রা. বাং. ব্রজ.) কখনোই নয়। [বাং. নহা]।

নহলি

নহলি, (বর্জি.) নহলী [ nahali, (barji.) nahalī ] (প্রা. বাং.) নূতন, নবীন (‘নহলী যৌবন’: শ্রীকৃ)। [প্রাকৃ. নয়ল < সং. নব]।

নলচে

নলিচা, নলচে [ nalicā, nalacē ] বি. হুঁকোর যে দণ্ডের উপর কলকে বসানো থাকে। [ফা. নাইচা-তু. হি. নৈচা]।

নলিচা

নলিচা, নলচে [ nalicā, nalacē ] বি. হুঁকোর যে দণ্ডের উপর কলকে বসানো থাকে। [ফা. নাইচা-তু. হি. নৈচা]।

নসিব

নসিব [ nasiba ] বি. ভাগ্য, অদৃষ্ট। [আ. নসীব্]।

নলিনী

নলিনী বি. স্ত্রী. ১. পদ্ম, পদ্মিনী; ২. পদ্মের ঝাড়; ৩. যেখানে প্রচুর পদ্ম জন্মে।

নম্বরি

নম্বরি বিণ. নম্বরযুক্ত, যাতে নম্বর বা চিহ্নরূপ সংখ্যা দেওয়া আছে (নম্বরি নোট, নম্বরি খাতা)।

নমনশীল

নমনশীল বিণ. নতিযুক্ত; নত হয় এমন।

নমন

নমন [ namana ] বি. ১. নত হওয়া; নতি; ২. প্রণাম; ৩. নামানো; ৪. নোয়ানো; ৫. বাঁকানো। [সং. √ নম্ + অন, √ নম্ + ণিচ্ + অন]। নমনশীল বিণ. নতিযুক্ত; নত হয় এমন।

নভৌকা

নভৌকা [ nabhaukā ] (-কস্) বি. ১. দেবতা; ২. পাখি। [সং. নভঃ + ওকস্ (=বাসকারী)]।