ন নকসী নকশি, (বর্জি.) নকশী, (বর্জী.) নকসী [ nakaśi, nakaśī, nakasī ] বিণ. নকশাযুক্ত (নকশি-কাঁথা)। [বাং. নকশা + ই]।
ন নকশি নকশি, (বর্জি.) নকশী, (বর্জী.) নকসী [ nakaśi, nakaśī, nakasī ] বিণ. নকশাযুক্ত (নকশি-কাঁথা)। [বাং. নকশা + ই]।
ন নকশালি নকশালি বি. নকশালপন্হী মতে বিশ্বাসী ব্যক্তি। ☐ বিণ. নকশালপন্হী; নকশাল সম্পর্কিত (নকশালি আন্দোলন)।
ন নলিন নলিন [ nalina ] বি. পদ্ম। [সং. √ নল্ (গন্ধে) + ইন]। নলিনী বি. স্ত্রী. ১. পদ্ম, পদ্মিনী; ২. পদ্মের ঝাড়; ৩. যেখানে প্রচুর পদ্ম জন্মে।
ন নলা নলা [ nalā ] বি. নলের মতো সরু হাড় বা অঙ্গ (পায়ের নলা)। ☐ বিণ. নলবিশিষ্ট বা চোঙযুক্ত (দোনলা বন্দুক)। [সং. নল + বাং. আ]।
ন ন যযৌ ন তস্হৌ ন যযৌ ন তস্হৌ [ na yayau na tashau ] বি. কর্তব্য স্হির করতে না পারার দরুন স্হির হয়ে থাকা (ব্যাপার দেখে আমার তো তখন ন যযৌ ন তস্হৌ অবস্হা)। [সং.]।
ন নম্র নম্র [ namra ] বিণ. ১. বিনয়ী, বিনীত (কথাবার্তায় নম্র); ২. শান্ত, শিষ্ট; ৩. কোমল, নমনীয়; ৪. বিনয়ে নত, বিনয়ে অবনত (নম্রমুখে কথা বলা)। [সং. √ নম্ + র]। বি. নম্রতা।
ন নম্বর নম্বর [ nambara ] বি. উত্কর্ষ বা ক্রম নির্দেশ করার চিহ্নস্বরূপ সংখ্যা (পয়লা নম্বর, পরীক্ষায় পাশের নম্বর, বাড়ির নম্বর)। [ইং. number]। নম্বরি বিণ. নম্বরযুক্ত, যাতে নম্বর বা চিহ্নরূপ সংখ্যা দেওয়া আছে (নম্বরি নোট, নম্বরি খাতা)।