নকশাল

নকশাল [ nakaśāla ] বি. (মাও জে-দং কর্তৃক প্রভাবিত মার্কসবাদে বিশ্বাসী) উগ্রপন্হী কমিউনিস্ট (দার্জিলিং জেলার নকশালবাড়ি অঞ্চলে সর্বপ্রথম এই উগ্রপন্হী কমিউনিস্টদের মতবাদ প্রচারিত হয়েছিল বলে এই নাম)। নকশালপন্হী, নকশালবাদী বিণ. উক্ত মতবাদে বিশ্বাসী। নকশালি বি. নকশালপন্হী মতে বিশ্বাসী ব্যক্তি। ☐ বিণ. নকশালপন্হী; নকশাল সম্পর্কিত (নকশালি আন্দোলন)।

নাঙ্গ

নাঙ, নাঙ্গ [ nāṅa, nāṅga ] বি. উপপতি। [সং. নগ্ন > নঙ্গ]।

নাঙ

নাঙ, নাঙ্গ [ nāṅa, nāṅga ] বি. উপপতি। [সং. নগ্ন > নঙ্গ]।

নাগরাই

নাগরা, নাগরাই [ nāgarā, nāgarāi ] বি. চামড়ার তৈরি ভারী ও জমকালোধরনের জুতাবিশেষ। [দেশি]।

নাগরা

নাগরা, নাগরাই [ nāgarā, nāgarāi ] বি. চামড়ার তৈরি ভারী ও জমকালোধরনের জুতাবিশেষ। [দেশি]।

নাখুদা

নাখোদা, নাখুদা [ nākhōdā, nākhudā ] বি. ১. জাহাজের ক্যাণ্টেন বা অধ্যক্ষ; ২. জাহাজি মালপত্রের সরবরাহকারী বা যে ব্যক্তি জাহাজযোগে মালপত্র আমদানি-রপ্তানি করে; ৩. মুসলমান সম্প্রদায়বিশেষ (নাখোদা মসজিদ)। [ফা. নাখুদা]।

নাখোদা

নাকচ

নাকচ [ nākaca ] বিণ. রহিত, রদ, বাতিল (দাবি নাকচ হয়ে গেল, আদেশ বা হুকুম নাকচ হওয়া)। [আ. না কিস্]।

নকুলদানা

নকুলদানা, (বর্জি.) নকলদানা [ nakula-dānā, nakala-dānā ] বি. চিনির রসে পাক দেওয়া বড় দানার মতো মিষ্টান্নবিশেষ। [বাং. নকুল (< আ. নক্ল্) + ফা. দানা]।

নকিব

নকিব, (বর্জি.) নকীব [ nakiba, (barji.) nakība ] বি. রাজসভার ঘোষক অর্থাত্ যে ব্যক্তি রাজার জয় ঘোষণা করে এবং সভায় আগত ব্যক্তিদের পরিচয় উচ্চকণ্ঠে জ্ঞাপন করে। [আ. নকীব্]।