নোতুন

নতুন, নোতুন [ natuna, nōtuna ] বিণ. ১. নূতন, অভিনব (নতুন বই, নতুন খেলা, নতুন পথ); ২. আধুনিক, নব্য (নতুন যুগ); ৩. টাটকা, সদ্য উত্পন্ন হয়েছে এমন (নতুন চাল); ৪. তরুণ, কাঁচা (নতুন সর্দি)। [সং. নবতন-তু. হি. নৌতন]।

নতুন

নতুন, নোতুন [ natuna, nōtuna ] বিণ. ১. নূতন, অভিনব (নতুন বই, নতুন খেলা, নতুন পথ); ২. আধুনিক, নব্য (নতুন যুগ); ৩. টাটকা, সদ্য উত্পন্ন হয়েছে এমন (নতুন চাল); ৪. তরুণ, কাঁচা (নতুন সর্দি)। [সং. নবতন-তু. হি. নৌতন]। বি. নতুনত্ব।

নঞর্থক

নঞর্থক বিণ. নেতিবাচক, অভাবার্থক, negative (নঞর্থক শব্দ)।

নঞ্ তত্পুরুষ

নঞ্ তত্পুরুষ বি. (ব্যাক.) সাদৃশ্য অভাব অল্পতা অন্যত্ব অপ্রশস্ততা ও বিরোধবাচক তত্পুরুষ সমাস বা নঞর্থক শব্দের সঙ্গে নিষ্পন্ন তত্পুরুষ, যথা নপুংসক, অসাধু।

নঞ্

নঞ্ [ nañ ] অব্য. নেতিবাচক, না-বোধক পদ বা উপসর্গ-এই পদ ন, আ, অ, প্রভৃতি রূপ লাভ করে যথা অসাধু, নগণ্য ইত্যাদি। ☐ বিণ. নেতিবাচক (নঞ্ তত্পুরুষ)। নঞ্ তত্পুরুষ বি. (ব্যাক.) সাদৃশ্য অভাব অল্পতা অন্যত্ব অপ্রশস্ততা ও বিরোধবাচক তত্পুরুষ সমাস বা নঞর্থক শব্দের সঙ্গে নিষ্পন্ন তত্পুরুষ, যথা নপুংসক, অসাধু। নঞর্থক বিণ. নেতিবাচক, অভাবার্থক, negative (নঞর্থক শব্দ)।

নবনী

নবনী, নবনীত [ nabanī, nabanīta ] বি. ননি (নবনীতকোমল)। [সং. নব + √ নী + অ, নব + √ নী + ত]।

নকশালবাদী

নকশালপন্হী, নকশালবাদী বিণ. উক্ত মতবাদে বিশ্বাসী।

নকশালপন্হী

নকশালপন্হী, নকশালবাদী বিণ. উক্ত মতবাদে বিশ্বাসী।