নীতিবাগীশ

নীতিবাগীশ বিণ. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে অভিজ্ঞ এবং অত্যন্ত উত্সাহী।

নীতিবিরোধী

নীতিবিরোধী (-ধিন্) বিণ. ধর্মসংগত নিয়মের বিপরীত; নীতিশাস্ত্রবিরোধী; অন্যায়।

নীতিশাস্ত্র

নীতিশাস্ত্র বি. ন্যায়-অন্যায় ও কর্তব্যাকর্তব্য সম্বন্ধে বিচারবিষয়ক শাস্ত্র।

নীতিসম্মত

নীতিসংগত, নীতিসম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য।

নীচাশয়

নীচাশয় [ nicāśaẏa ] বিণ. যার অন্তঃকরণ বা মন ছোট বা সংকীর্ণ (নীচাশয় ব্যক্তি)। [সং. নীচ + আশয়]।

নীচকুলোদ্ভব

নীচকুলোদ্ভব [ nīca-kulōdbhaba ] বিণ. নীচ বংশে অর্থাত্ অনভিজাত বা নিম্ন বংশে জন্ম হয়েছে এমন। [সং. নীচকুল + উদ্ভব]।

নীতিসংগত

নীতিসংগত, নীতিসম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য।

নীতি

নীতি [ nīti ] বি. 1 কর্তব্য নির্ধারণের উপায় বা রীতি (এ কাজ আমার নীতিবিরুদ্ধ); 2 ন্যায়সংগত বা সমাজের পক্ষে হিতকর বিধান; 3হিতাহিতবিষয়ক উপদেশ (নীতিকথা); 4 ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য বিচার (নীতিশাস্ত্র); 5 শাস্ত্র, বিদ্যা (রাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি);6 প্রথা (দুর্নীতি); 7 প্রণালী, রীতি। [সং. √ নী + তি]। নীতিকথা, নীতিবাক্য বি. হিতোপদেশ। নীতিজ্ঞ বিণ. 1 ভালোমন্দ বা কর্তব্য-অকর্তব্য বিষয়ে বোধসম্পন্ন; 2 নীতিশাস্ত্রে অভিজ্ঞ। নীতিজ্ঞান বি. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে জ্ঞান। নীতিবাগীশ বিণ. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে অভিজ্ঞ এবং অত্যন্ত উত্সাহী। নীতিবিরোধী (-ধিন্) বিণ. ধর্মসংগত নিয়মের বিপরীত; নীতিশাস্ত্রবিরোধী; অন্যায়। নীতিশাস্ত্র বি. ন্যায়-অন্যায় ও কর্তব্যাকর্তব্য সম্বন্ধে বিচারবিষয়ক শাস্ত্র। নীতিসংগত, নীতিসম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য।

নীত

নীত1 [ nīta1 ] বিণ. 1 নেওয়া বা নিয়ে যাওয়া হয়েছে এমন; গৃহীত; 2 যাপিত। [সং √ নী + ত]। নীত2 [ nīta2 ] বি. 1 রীতি, নিয়ম; 2 নীতি; 3 (বাং.) আচরণ। [< সং. √ নী + ত]।

নীড়

নীড় [ nīḍ় ] বি. 1 পাখির বাসা, কুলায় (‘গোধূলি লগনে পাখি ফিরে আসে নীড়ে’: রবীন্দ্র); 2 আশ্রয় (‘হৃদয় ফিরে আসে আপন নীরব নীড়ে’: রবীন্দ্র)। [সং. নি + √ ঈড়্ + অ]।