ন নব্যন্যায় নব্যন্যায়, নব্য ন্যায় [ nabya-nyāẏa, nabya nyāẏa ] বি. ন্যায়শাস্ত্রের শাখাবিশেষ। [সং. নব্য + ন্যায়]।
ন নন্দন নন্দন [ nandana ] বি. ১. পুত্র (রঘুনন্দন, পার্বতীনন্দন); ২. ইন্দ্রের উপবন (নন্দনকানন)। ☐ বিণ. দর্শনীয়, আনন্দদায়ক (দৃষ্টিনন্দন)। [সং. √ নন্দ্ + ণিচ্ + অন]। নন্দনকানন বি. স্বর্গের উদ্যান, ইন্দ্রের উপবন। স্ত্রী. নন্দনা।
ন নন্দলাল নন্দদুলাল, নন্দলাল [ nanda-dulāla, nanda-lāla ] বি. পালকপিতা নন্দ ঘোষের বা নন্দগোপের আদরের ধন, শ্রীকৃষ্ণ। [বাং. নন্দ + দুলাল, লাল]।
ন নন্দদুলাল নন্দদুলাল, নন্দলাল [ nanda-dulāla, nanda-lāla ] বি. পালকপিতা নন্দ ঘোষের বা নন্দগোপের আদরের ধন, শ্রীকৃষ্ণ। [বাং. নন্দ + দুলাল, লাল]।
ন নন্দ নন্দ [ nanda ] বি. ১. আনন্দ; ২. শ্রীকৃষ্ণের পালকপিতা নন্দগোপ; ৩. মগধের রাজাবিশেষ। [সং. √ নন্দ্ + অ]।