ন্যুব্জ

ন্যুব্জ [ nyubja ] বিণ. ১. কুব্জ, কুঁজো; ২. বক্র (ন্যুব্জদেহ); ৩. উপুড়। [সং. নি + √ উব্জ্ + অ]। বি. ন্যুব্জতা। স্ত্রী. ন্যুব্জা।

নাখুশ

নাখোশ, নাখুশ [ nākhōśa, nākhuśa ] বিণ. অখুশি, অপ্রসন্ন, অসন্তুষ্ট (নাখোশ লোক)। [ফা. নাখুশ্]।

নাখোশ

নাখোশ, নাখুশ [ nākhōśa, nākhuśa ] বিণ. অখুশি, অপ্রসন্ন, অসন্তুষ্ট (নাখোশ লোক)। [ফা. নাখুশ্]।

নর্তক

নর্তক [ nartaka ] বিণ. বি. ১. নৃত্যকারী, যে নাচে (নর্তক ময়ূর); ২. নৃত্যজীবী, নাচ যার পেশা বা জীবিকা; নট। [সং. √ নৃত্ + ক]। নর্তকী বি. স্ত্রী. নর্তক।

নর্তন

নর্তন [ nartana ] বি. নাচন, নাচ, নৃত্য (‘অতি সনাতন ছন্দে, করতেছে নর্তন’: রবীন্দ্র)। [সং. √ নৃত্ + অন]। নর্তিত বিণ. ১. নাচছে বা নাচানো হচ্ছে এমন; ২. আন্দোলিত।

নরেশ

নরেন্দ্র, নরেশ [ narēndra, narēśa ] বি. ১. নৃপতি, রাজা; ২. শ্রেষ্ঠ মানুষ। [সং. নর২ + ইন্দ্র, ঈশ]।

নরেন্দ্র

নরেন্দ্র, নরেশ [ narēndra, narēśa ] বি. ১. নৃপতি, রাজা; ২. শ্রেষ্ঠ মানুষ। [সং. নর২ + ইন্দ্র, ঈশ]।

নয়া পয়সা

নয়া পয়সা বি. ভারতের নিম্নতম মূল্যের, পূর্বতন পয়সা, পয়সা।