ন ন্যাতা ন্যাতা [ nyātā ] বি. ১. ছেঁড়া বা জীর্ণ কাপড়; ২. ঘরের মেঝে মোছার কাজে ব্যবহৃত কাপড়ের টুকরো। [সং. নক্তক]।
ন ন্যায্য ন্যায্য [ nyāyya ] বিণ. যুক্তিযুক্ত, উচিত, ন্যায়সংগত (ন্যায্য কথা, ন্যায্য প্রস্তাব, ন্যায্য পাওনা)। [সং. ন্যায় + য]। ন্যায্যগণ্ডা বি. পাওনা, পাওনাকড়ি, প্রাপ্য টাকাপয়সা।
ন ন্যালনেলে ন্যালনেলে [ nyāla-nēlē ] বিণ. ১. লালার মতো, ২. লালাযুক্ত; ৩. জিহ্বা থেকে লালা পড়ে এমন। [ধ্বন্যা.]।
ন ন্যালাখ্যাপা ন্যালাখ্যাপা [ nyālā-khyāpā ] বিণ. পাগলাটে, কাণ্ডজ্ঞানহীন এবং অসতর্ক; বোধবুদ্ধিহীন। [দেশি]।