নৈর্ব্যক্তিক
নৈর্ব্যক্তিক [ nairbyaktika ] বিণ. ১. ব্যক্তিসম্পর্কিত নয় এমন, ব্যক্তিনিরপেক্ষ; ২. অপৌরুষেয় (‘নৈর্ব্যাক্তি হাহাকার’: সু. দ.)। [সং. নির্ + ব্যক্তি + ইক]।
নৈষ্কর্ম্য
নৈষ্কর্ম্য [ naiṣkarmya ] বি. ১. নিষ্ক্রিয়তা; ২. কর্মে অনীহা বা বীতস্পৃহা; ৩. কর্মহীনতা, বেকারত্ব; ৪. আলস্য। [সং. নিষ্কর্মন্ + য]।