নৈতিক

নৈতিক [ naitika ] বিণ. নীতিসম্বন্ধীয় (নৈতিক সমর্থন, নৈতিক শক্তি, নৈতিক অবনতি)। [সং. নীতি + ইক]।

নৈত্যিক

নৈত্যিক [ naityika ] বিণ. দৈনিক, প্রতিদিনের (ন্যৈত্যিক কর্ম)। ☐ বি. নিত্যদিনের কাজ। [সং. নিত্য + ইক]।

নৈদাঘ

নৈদাঘ [ naidāgha ] বিণ. নিদাঘসম্বন্ধীয়; গ্রীষ্মকালীন। [সং. নিদাঘ + অ]।

নৈপুণ্য

নৈপুণ্য [ naipuṇya ] বি. নিপুণতা, দক্ষতা (ভাষার নৈপুণ্য, রণনৈপুণ্য)। [সং. নিপুণ + য]।

নৈবচ

নৈবচ [ naibaca ] অব্য. কখনো নয়, কিছুতেই নয় (‘ভিক্ষা মাগা নৈবচ নৈবচ’: ভা. চ.)। [সং. ন + এব + চ]।

নৈয়মিক

নৈয়মিক [ naiẏamika ] বিণ. ১. নিয়মসম্বন্ধীয়; ২. নিয়ম অনুযায়ী। [সং. নিয়ম + ইক]।

নৈরপেক্ষ্য

নৈরপেক্ষ্য [ nairapēkṣya ] বি. নিরপেক্ষতা। [সং. নিরপেক্ষ + য]।

নৈরাকার

নৈরাকার [ nairākāra ] বিণ. ১. (কথ্য) নিরাকার; ২. একাকার, তছনছ। [< সং. নিরাকার]।

নৈরাজ্য

নৈরাজ্য [ nairājya ] বি. ১. অরাজকতা, বিশৃঙ্খলা; ২. যথেচ্ছাচার। [অব্যুত্পন্ন-সম্ভবত নৈরাশ্য শব্দের অনুকরণে গঠিত]।

নৈর্ঋত

নৈর্ঋত [ nairṛta ] বি. ১. দক্ষিণ-পশ্চিম কোণ; ২. দৈত্যদানব। [সং. নির্ঋতি + অ]।