ন নেতিবাচক নেতিবাচক [ nēti-bācaka ] বিণ. ১. অস্বীকারসূচক (নেতিবাচক জবাব); ২. নঞর্থক (নেতিবাচক বাক্য)। [সং. ন + ইতিবাচক]।
ন নেপামবোমা নেপামবোমা [ nēpāma-bōmā ] বি. ঘন থকথকে পেট্রল বা নেপাম সহযোগে প্রস্তুত বোমা। [ইং. napalm + বাং. বোমা]।
ন নেপালি নেপালি [ nēpāli ] বিণ. বি. নেপালের অধিবাসী বা ভাষা। ☐ বিণ. ১. নেপালে জাত বা উত্পন্ন; ২. নেপালসম্বন্ধীয়। [বাং. নেপাল + ই]।
ন নেয়ার নেয়ার [ nēẏāra ] বি. খাট ছাওয়ার জন্য বা মশারির কিনারে লাগাবার জন্য চওড়া ফিতে। [ফা. নবার > হি. নিবার]।
ন নৈঃশব্দ্য নৈঃশব্দ্য [ naiḥśabdya ] বি. শব্দহীনতা, নীরবতা (রাতের নৈঃশব্দ্য ভেঙে গেল)। [সং. নিঃশব্দ + য]।
ন নৈঃসঙ্গ্য নৈঃসঙ্গ্য [ naiḥsaṅgya ] বি. নিঃসঙ্গতা; একাকিত্ব (‘ভ’রে ওঠে বর্তমান নৈঃসঙ্গ্যের শ্রুতি’: সু. দ.)। [সং. নিঃসঙ্গ + য]।
ন নৈকষ্য নৈকষ্য [ naikaṣya ] বিণ. ১. নিকষে পরীক্ষিত; ২. বিশুদ্ধ, খাঁটি (নৈকষ্য কুলীন)। [সং. নিকষ + য]।