নুর

নুর [ nura ] বি. ১. আলোক (নুরজাহান); ২. কেবল চিবুকে রক্ষিত দাড়ি। [আ. নূর]।

নিউটা

নিউটা [ niuṭā ] ক্রি. (কাব্যে) ফেরা, প্রত্যাবর্তন করা (‘নেউটিয়া রণে বীর আইল নিমিষে’: কৃত্তি.)। [সং. নি + √ বৃত্ + বাং. আ]।

নেওয়া

নেওয়া [ nēōẏā ] ক্রি. গ্রহণ করা, লওয়া (নেয়, নিয়েছে)। ☐ বি. উক্ত অর্থে (এটা নেওয়া ভালো হল না)। [সং. √ নী + বাং. আ]।

নেউল

নেউল [ nēula ] বি. বেজি (সাপে-নেউলে)। [সং. নকুল]।

নেও

নেও [ nēō ] ক্রি. (বর্ত. অপ্র.) লও, গ্রহণ করো, নাও। ☐ অব্য. বন্ধ করা, থামা, বাদ দেওয়া প্রভৃতির অনুরোধসূচক (নেও, এখন থামো); বিস্ময় বা অবিশ্বাসসূচক (নেও ঠেলা)। [নেওয়া দ্র]।

নৈকট্য

নৈকট্য [ naikaṭya ] বি. নিকটতা, সামীপ্য। [সং. নিকট + য]।

নৈকষেয়

নৈকষেয় [ naikaṣēẏa ] বি. নিকষার পুত্র অর্থাত্ রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ। [সং. নিকষা + এয়]।

নেকরা

নেকরা [ nēkarā ] বি. ১. রঙ্গতামাশা, কৌতুক; ২. ছলাকলা; ৩. ন্যাকামি। [ফা. নখ্রা]।

নেড়ে

নেড়ে [ nēḍē ] (অশোভন) বি. নিম্নশ্রেণির মুসলমান। [বাং. নেড়া + এ]।

নেত

নেত [ nēta ] বি. প্রাচীন কালে ব্যবহৃত সূক্ষ্ম পট্টবস্ত্রবিশেষ। [সং. নেত্র]।