নীরদ

নীরদ বি. যে জল দেয় অর্থাত্ মেঘ। ☐ বিণ. জলদায়ক। স্ত্রী. নীরদা।

নীর

নীর [ nīra ] বি. জল, বারি (অশ্রুনীর, নয়ননীর)। [সং. √ নী + র]। নীরজ বিণ. জলে উত্পন্ন। ☐ বি. পদ্ম। স্ ত্রী. নীরজা। নীরদ বি. যে জল দেয় অর্থাত্ মেঘ। ☐ বিণ. জলদায়ক। স্ত্রী. নীরদা। নীরদবরণ বিণ. মেঘবর্ণ, ধূমল। নীরদ-বাহন বি. বায়ু।

নীবিবন্ধ

নীবিবন্ধ বি. স্ত্রীলোকের কোমরের শাড়ির বাঁধন (‘তনু দেহে রক্তাম্বর নীবিবন্ধে বাঁধা’: রবীন্দ্র)।

নীবি

নীবি [ nībi ] বি. 1 (প্রধানত স্ত্রীলোকের) কটিবন্ধন, কোমরের কাছে পরিধেয় বস্ত্রের গিঁট বা বাঁধন; 2 মূলধন, পুঁজি। [সং. নি + √ ব্যে + ই]। নীবিবন্ধ বি. স্ত্রীলোকের কোমরের শাড়ির বাঁধন (‘তনু দেহে রক্তাম্বর নীবিবন্ধে বাঁধা’: রবীন্দ্র)।

নিহারিল

নিহারিল, নেহারিল, (ব্রজ.) নিহারল ক্রি. দেখল।

নিহারনু

নিহারিনু, (ব্রজ.) নিহারনু ক্রি. দেখলাম।