ন নওবত নওবত, নহবত [ nōbata, nahabata ] বি. ১. সানাই ইত্যাদির ঐকতান বাদ্য; ২. মূলত বিবাহাদি আনন্দোত্সব উপলক্ষ্যে সানাই ইত্যাদির ঐকতান বাদ্য। [ফা. নওবত্]। নওবতখানা, নহবতখানা বি. যে জায়গায় বসে নওবত বাজানো হয়।
ন নেওটা নেওটা [ nēōṭā ] বিণ. অত্যন্ত অনুরক্ত, স্নেহ দিয়ে বশীভূত (এ ছেলেটা মায়ের খুবই নেওটা)। [সং. স্নেহ > নেহ > নেঅ + টা]।
ন নেকনজর নেকনজর [ nēka-najara ] বি. ১. অনুকূল দৃষ্টি, অনুগ্রহদৃষ্টি (চিন্তা কী, তোমার উপর কর্তার নেকনজর আছে); ২. (ব্যঙ্গে) কুনজর। [ফা. নেক + আ. নজর্]।
ন নেকটাই নেকটাই [ nēka-ṭāi ] বি. সাহেবি রীতিতে প্যাণ্ট-শার্টের সঙ্গে পরিধেয় গলাবন্ধবিশেষ। [ইং. necktie]।
ন নুলো নুলো [ nulō ] বিণ. যার হাত কাটা বা বিকল। ☐ বি. ১. হাত-কাটা লোক; ২. বিড়ালের থাবা। [হি. লুলা (=পঙ্গু)]।
ন নুলিয়া নুলিয়া [ nuliẏā ] বি. (প্রধানত পুরীর) সমুদ্রতীরে মত্স্যজীবী জাতিবিশেষ। [তু. লুনিয়া (=নুন ব্যবসায়ী)]।