নব্য

নব্য [ nabya ] বিণ. ১. নতুন, আধুনিক, নবীন (নব্য যুগ, নব্য পন্হা); ২. তরুণ (নব্য যুবক)। [সং. নব + য]। বি. নব্যতা। স্ত্রী. নব্যা।

নন্দি

নন্দি [ nandi ] বি. শিবের প্রধান অনুচর (নন্দিভৃঙ্গি)। ☐ বিণ. আনন্দজনক। [সং. √ নন্দ্ + ই]। নন্দিকেশ্বর বি. শিবের প্রধান অনুচর নন্দি। নন্দিভৃঙ্গি বি. শিবের দুই অনুচর নন্দি ও ভ়ৃঙ্গি।

নর্মসঙ্গিনী

নর্মসখী, নর্মসঙ্গিনী, নর্মসহচরী বি. ক্রীড়াসঙ্গিনী প্রমোদসঙ্গিনী।

নর্মসখী

নর্মসখী, নর্মসঙ্গিনী, নর্মসহচরী বি. ক্রীড়াসঙ্গিনী প্রমোদসঙ্গিনী।

নর্ম

নর্ম [ narma ] (-র্মন্) বি. ১. ক্রীড়া; ২. রঙ্গ, কৌতুক; ৩. প্রমোদ, প্রমোদবিহার (নর্মসহচরী); ৪. পরিহাস (নর্মযুক্ত বচন)। [সং. √ নৃ + মন্]। নর্মসখী, নর্মসঙ্গিনী, নর্মসহচরী বি. ক্রীড়াসঙ্গিনী প্রমোদসঙ্গিনী। নর্মসচিব, নর্মসহচর বি. ক্রীড়াসঙ্গী; বিদূষক; পারিষদ, মোসাহেব।

নমস্কৃত

নমস্কৃত বিণ. নমস্কার করা হয়েছে এমন।

নীলিকা

নীলিকা [ nīlikā ] বি. ১. নীলের গাছ; ২. চোখের রোগবিশেষ। [সং. নীলক]।