নর্মসহচর

নর্মসচিব, নর্মসহচর বি. ক্রীড়াসঙ্গী; বিদূষক; পারিষদ, মোসাহেব।

নর্মসচিব

নর্মসচিব, নর্মসহচর বি. ক্রীড়াসঙ্গী; বিদূষক; পারিষদ, মোসাহেব।

নর্মসহচরী

নর্মসখী, নর্মসঙ্গিনী, নর্মসহচরী বি. ক্রীড়াসঙ্গিনী প্রমোদসঙ্গিনী।

নাটক

নাটক [ nāṭaka ] বি. অভিনয়যোগ্য রচনা; সংলাপের আকারে রচিত সাহিত্য। [সং. √ নট্ + অক]। নাটকীয় বিণ. ১. নাটকসম্বন্ধীয়; ২. আকস্মিক, অস্বাভাবিক ও অপ্রত্যাশিত (নাটকীয় ঘটনা, নাটকীয় আবির্ভাব); ৩. কৃত্রিম হাবভাবপূর্ণ (নাটকীয় চালচলন; নাটকীয় ভঙ্গি)। নাটকীয়তা বি. নাটকীয় আচরণের দ্বারা চমকসৃষ্টি।

নাটমন্দির

নাটমন্দির বি. দেবমন্দিরের সম্মুখস্হ যে ঘরে নৃত্যগীত হয়।

নমস্কারি

নমস্কারি বি. বিণ. হিন্দুদের বিবাহ উপলক্ষ্যে মান্য কুটুম্বদের প্রদেয় (বস্ত্রাদি)। [সং. নমস্কার + বাং. ই]।

নমস্কার

নমস্কার, নমস্ক্রিয়া [ namaskāra, namaskriẏā ] বি. ১. প্রণাম; ২. যুক্তকর কপালে ঠেকিয়ে অভিবাদন। [সং. নমস্ + √ কৃ + অ, নমস্ + √ কৃ + অ + আ]। নমস্কারি বি. বিণ. হিন্দুদের বিবাহ উপলক্ষ্যে মান্য কুটুম্বদের প্রদেয় (বস্ত্রাদি)। [সং. নমস্কার + বাং. ই]। নমস্কার্য বিণ. নমস্য, নমস্কারের যোগ্য। নমস্কৃত বিণ. নমস্কার করা হয়েছে এমন।

নমস্ক্রিয়া

নমস্কার, নমস্ক্রিয়া [ namaskāra, namaskriẏā ] বি. ১. প্রণাম; ২. যুক্তকর কপালে ঠেকিয়ে অভিবাদন। [সং. নমস্ + √ কৃ + অ, নমস্ + √ কৃ + অ + আ]।