ন নাব্য নাব্য [ nābya ] বিণ. ১. নৌকা জাহাজ প্রভৃতি চালাবার পক্ষে উপযুক্ত, নৌবাহনসাধ্য; ২. নৌকাদি জলযানে যা পার হওয়া যায় (নাব্য নদী)। [সং. নৌ + য]। বি. নাব্যতা।
ন নান্দীরোল নান্দীরোল বি. ১. সজোরে মন্ত্রোচ্চারণ; ২. (গৌণ অর্থে) রণহুংকার (‘যুদ্ধ শেষ হয়ে গেলে নতুন যুদ্ধের নান্দীরোল’: জী. দা)।
ন নান্দীমুখ নান্দীমুখ বি. ১. শুভকর্মের শুরুতে করণীয় শ্রাদ্ধ, আভ্যুদয়িক শ্রাদ্ধ; ২. বৃদ্ধিভোজী মাতাপিতৃগণ যথা, পিতা পিতামহ প্রপিতামহ মাতামহ প্রমাতামহ।
ন নাট্যোত্সব নাট্যোত্সব বি. নাটকের অভিনয়সংক্রান্ত অনুষ্ঠান; যে অনুষ্ঠানে নানাবিধ বা নানান নাটকের প্রদর্শনীর ব্যবস্হা হয়।
ন নাট্যশালা নাট্যমন্দির, নাট্যশালা বি. ১. রঙ্গালয়, যেখানে নাটক অভিনীত হয়, প্রেক্ষাগৃহ; ২. নাচঘর, নৃত্যশালা।