ন নিহিত নিহিত [ nihita ] বিণ. ১. স্হাপিত (নিহিত আস্হা); ২. অর্পিত; ৩. রক্ষিত; ৪. গুপ্ত (ভূমিতলে বীজ নিহিত); ৫. নিক্ষিপ্ত। [সং. নি + √ ধা + ত]।
ন নিচাশয় নিচাশয় [ nicāśaẏa ] বিণ. যার অন্তঃকরণ বা মন ছোট বা সংকীর্ণ (নীচাশয় ব্যক্তি)। [সং. নীচ + আশয়]।
ন নাটা নাটা১ [ nāṭā ] বি. গোলাকার ছোট ফল বা তার বীজ, লতাকরঞ্জ। [দেশি]। নাটা২ [ nāṭā ] বিণ. বেঁটে। [হি. নাটা < সং. নত?]।
ন নাট্যমন্দির নাট্যমন্দির, নাট্যশালা বি. ১. রঙ্গালয়, যেখানে নাটক অভিনীত হয়, প্রেক্ষাগৃহ; ২. নাচঘর, নৃত্যশালা।