নকশা
নকশা [ nakaśā ] বি. ১. চিত্রাদির কাঠামো বা খসড়া, স্কেচ; ২. রেখার দ্বারা অঙ্কিত চিত্র, রেখাচিত্র, পরিকল্পনা বা প্ল্যানের রেখাচিত্র (বাড়ির নকশা); ৩. জায়গা-জমি বাড়ি ইত্যাদির অবস্হান পরিমাণ বিভাগ ইত্যাদি সংবলিত মানচিত্রবিশেষ; ৪. চিত্রিত অলংকরণ (নকশা-কাটা চাদর); ৫. হাস্যরসাত্মক রচনা; ৬. ব্যঙ্গচিত্র, কার্টুন; ৭. ন্যাকামি, ঢং (নে নে খেয়ে ফেল, তার নকশা করিস না)। [আ. নক্শ্ + বাং. আ]। নকশাকাটা, নকশাদার বিণ. নকশা দিয়ে অলংকৃত। নকশাকার বি. যে নকশা প্রস্তুত করে, draftsman. নকশাপাড় বিণ. (বস্ত্রাদি সম্বন্ধে) বিচিত্র পাড়ওয়ালা (নকশাপাড় শাড়ি)।