নীল

নীল [ nīla ] বি. 1 বর্ণবিশেষ, দিনের নির্মল আকাশের রং বা তার চেয়ে গাঢ় বা হালকা রং; 2 গাছবিশেষ বা তা থেকে উত্পন্ন রং; 3(বাং.) নীলকণ্ঠ শিব (নিলের উপোস)। ☐ বিণ. নীলবর্ণবিশিষ্ট। [সং. √ নীল্ + অ]। নীলকণ্ঠ বি. 1 (হলাহল পানের ফলে কণ্ঠ নীলবর্ণ হয়েছিল বলে) শিব; 2 নীলবর্ণ কণ্ঠযুক্ত পাখিবিশেষ। নীলকমল, নীলপদ্ম বি. নীল রঙের পদ্মফুল। নীলকর বি. বিণ. ভারতে ইয়োরোপীয় নীল চাষকারী। নীলকান্তমণি বি. দুর্লভ নীলবর্ণ পাথরবিশেষ, sapphire. নীলকুঠি বি. নীলকর সাহেবের কাছারি বা অফিস। নীলগাই বি. গোসদৃশ হরিণজাতীয় নীল রঙের পশুবিশেষ। নীলমণি বি. 1 নীলকান্তমণি; 2 শ্রীকৃষ্ণ। নীলমাধব বি. শ্রীকৃষ্ণ; বিষ্ণু। নীললোহিত বি. 1 (কণ্ঠে নীল ও কেশে লোহিত বর্ণের সমাবেশ বলে) শিব; 2 বেগনি রং। নীলষষ্ঠী বি. চড়ক সংক্রান্তি বা তার আগের দিনে অনুষ্ঠিত শিবপূজা। সবে ধন নীলমণি আদরের গোপাল; একমাত্র আদরের...

নীতিজ্ঞ

নীতিজ্ঞ বিণ. 1 ভালোমন্দ বা কর্তব্য-অকর্তব্য বিষয়ে বোধসম্পন্ন; 2 নীতিশাস্ত্রে অভিজ্ঞ।

নীতিজ্ঞান

নীতিজ্ঞান বি. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে জ্ঞান।

নুয়ানো

নুয়ানো ক্রি. অবনত করা। বি. বিণ. উক্ত অর্থে।

নীরক্ত

নীরক্ত [ nīrakta ] বিণ. রক্তশূন্য। [সং. নিঃ + রক্ত]।

নীরজ

নীরজ1 [ nīraja1 ] বিণ. জলে উত্পন্ন। ☐ বি. পদ্ম। স্ ত্রী. নীরজা। নীরজ2, (বর্জি.) নীরজাঃ [ nīraja2, (barji.) nīrajāḥ ] (-জস্) বিণ. 1 ধূলিরহিত; 2 রজোগুণরহিত; 3 ফুলের পরাগহীন; 4 রজস্বলা নয় এমন। [সং. নির্ + রজস্]।