নকল
নকল [ nakala ] বি. ১. অনুকরণ (বিলাতের নকল করা); ২. প্রতিলিপি বা প্রতিরূপ (এটাকে হুবহু নকল করতে পারবে?); ৩. পরীক্ষায় অসাধুভাবে বা অন্যায়ভাবে অন্যের উত্তরপত্র দেখে কিংবা অন্য কাগজপত্র দেখে লেখা। ☐ বিণ. কৃত্রিম, মেকি, ঝুটো (নকল গয়না)। [আ. নক্ল্]। নকলনবিশ বি. ১. অনুলিপি লেখক, copyist; ২. বি. বিণ. নকল বা অনুকরণ করতে পটু এমন। নকলি বিণ. কৃত্রিম, জাল (নকলি মুক্তো)।