নখ
নখ [ nakha ] বি. আঙুলের অগ্রভাগের বৃদ্ধিশীল উপাস্হিবিশেষ। [সং. √ নখ্ + অ]। নখকুনি, নখকোনি বি. নখের কোণের যন্ত্রণাদায়ক ফোড়াজাতীয় রোগবিশেষ। নখদর্পণ [ nakhadarpaṇa ] বি. ১. অলৌকিক শক্তিবলে কোনো ব্যক্তি বা বস্তুকে নিজের নখে প্রতিবিম্বিত করে দেখানো; ২. (আল.) নিখুঁত ও সুস্পষ্ট জ্ঞান (এই সমস্ত বিষয় তার নখদর্পণে আছে)। তু. ইং. at finger-tips. নখর [ nakhara ] বি. নখ। [সং. নখ + √ রা + অ]। নখরঞ্জনী [ nakharañjanī ] বি. ১. নরুন নখ কাটার যন্ত্রবিশেষ; ২. মেহেদি গাছ বা তার পাতা। নখরায়ুধ, নখায়ুধ বি. যে সমস্ত পশুপাখির নখই প্রধান অস্ত্র-যেমন বাঘ সিংহ শকুন ইত্যাদি। নখরাঘত, নখাঘাত বি....