নগদ বিদায়

নগদ বিদায় বি. কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক দেওয়া।

নগদা

নগদা [ nagadā ] বিণ. ১. সঙ্গে সঙ্গে দিতে হয় এমন (নগদা দাম); ২. দেনা-পাওনা সঙ্গে সঙ্গে মেটানো হয় এমন (নগদা কারবার); ৩. সঙ্গে সঙ্গে মজুরি বা পারিশ্রমিক নেয় এমন (নগদা মজুর)।

নগদানগদি

নগদানগদি [ nagadānagadi ] বিণ. নগদে লেনদেন হয় এমন। ☐ ক্রি-বিণ. নগদে (নগদানগদি মিটিয়ে দেয়)।

নগদি

নগদি [ nagadi ] বি. ১. পাইক, বরকন্দাজ; ২. জমিদারের প্রাপ্য খাজনা নগদে আদায়কারী কর্মচারী।

নক্ষত্র

নক্ষত্র [ nakṣatra ] বি. ১. তারকা, তারা; ২. (জ্যোতিষ.) চন্দ্রের পত্নীরূপে বর্ণিত সাতাশটি তারকাপুঞ্জ যথা-অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্বফল্গুনী উত্তরফল্গুনী হস্তা চিত্রা স্বাতী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাষাঢ়া উত্তরষাঢ়া শ্রবণা ধনিষ্ঠা শতভিষা পূর্বভাদ্রপদা উত্তরভাদ্রপদা রেবতী। [সং. ন + √ ক্ষি (=ক্ষয় হওয়া) + ত্র]। নক্ষত্রগতি, নক্ষত্রবেগ বি. অতি দ্রুত গতি (নক্ষত্রগতিতে ছুটে যাওয়া)। নক্ষত্রপতি বি. চন্দ্র। নক্ষত্রপাত বি. ১. উল্কাপাত; ২. (আল.) খ্যাতনামা ব্যক্তির মৃত্যু। নক্ষত্রপুঞ্জ বি. তারকাপুঞ্জ, নীহারিকা। নক্ষত্রবিদ্যা বি. জ্যোতিষশাস্ত্র। নক্ষত্রলোক বি. যে লোকে বা জগতে সমস্ত নক্ষত্র অবস্হান করে; মহাকাশ।

নক্ষত্রবেগ

নক্ষত্রগতি, নক্ষত্রবেগ বি. অতি দ্রুত গতি (নক্ষত্রগতিতে ছুটে যাওয়া)।

নক্তঞ্চর

নক্তচর, নক্তচারী (-রিন্), নক্তঞ্চর বিণ. নিশাচর। ☐ বি. ১. রাক্ষস; ২. প্যাঁচা; ৩. চোর।

নক্তচারী

নক্তচর, নক্তচারী (-রিন্), নক্তঞ্চর বিণ. নিশাচর। ☐ বি. ১. রাক্ষস; ২. প্যাঁচা; ৩. চোর।