নগ্ন
নগ্ন [ nagna ] বিণ. ১. উলঙ্গ, বিবস্ত্র (নগ্নদেহ); ২. আবৃত বা ঢাকা নয় এমন, অনাবৃত (নগ্নপদ); ৩. খাঁটি, অকৃত্রিম, স্পষ্ট (নগ্ন সত্য)। [সং. √ নজ্ + ত]। বি. নগ্নতা (‘নির্মল নগ্নতাখানি বর্মসম পরি’: সু. দ.)। বিণ. (স্ত্রী.) নগ্না। নগ্নক বিণ. উলঙ্গ। ☐ বি. ক্ষপণক, বৌদ্ধ সন্ন্যাসীবিশেষ। নগ্নিকা [ nagnikā ] বিণ. (স্ত্রী.) ১. বিবস্ত্রা, নগ্না; ২. অপ্রাপ্তবয়স্কা। ☐ বি. (স্ত্রী.) অপ্রাপ্তবয়স্কা বা রজস্বলা হয়নি এমন নারী, শিশুকন্যা। [সং. নগ্ন + ক + আ (স্ত্রী.)]। নগ্নীকরণ [ nagnīkaraṇa ] বি. ১. উলঙ্গ করা; ২. আবরণ উন্মোচন।