নতমস্তক

নতমস্তক, নতশির বি. মাথা নিচু করে আছে এমন (অপমানে নতশির)।

নতমুখ

নতমুখ বিণ. মুখ নিচু করে আছে এমন (নতমুখে আদেশ পালন করা)। বিণ. (স্ত্রী.) নতমুখী।

নতি

নতি [ nati ] বি. ১. নত অবস্হা বা ভাব; ২. ঝোঁক, প্রবণতা; ৩. প্রণাম; ৪. পরাভব, পরাজয়, হার (নতি স্বীকার করা); ৫. বিনয়, নম্রতা; ৬. বিনীত প্রার্থনা বা আবেদন; ৭. (গণি.) ক্ষিতিজ অথবা কোনো সরলরেখা বা তলরে সঙ্গে কোণের পরিমাণ, inclination (বি. প.)।

নজর

নজর [ najara ] বি. ১. দৃষ্টি (নজরে পড়া, কু-নজর); ২. মনোবৃত্তি (ছোট নজর); ৩. লুব্ধ দৃষ্টি (অন্যের খাবারে নজর দেওয়া, পরের সৌভাগ্যে নজর দেওয়া); ৪. তত্ত্বাবধান (ছেলেটার দিকে নজর রেখো); ৫. মনোভাব, ধারণা (নেকনজর); ৬. ভালো ধারণা (কর্তার নজরে পড়েছ, আর ভাবনা কী?); ৭. অশুভ বা অমঙ্গলজনক দৃষ্টি (নজর লেগেছে, পেঁচোর নজর); ৮. ভেট, উপহার, নজরানা। [আ. নজর্]। নজর কাড়া ক্রি. বি. দর্শনীয় বা আকর্ষণীয় হওয়া, চোখে লাগা (তার খেলা সকলের নজর কেড়েছে)। নজরদার বি. ১. পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক, invigilator; ২. প্রহরী। নজর দেওয়া ক্রি. বি. ১. লক্ষ্য রাখা (আমার দিকেও একটু নজর দিয়ো); ২. অশুভ বা ঈর্ষান্বিত দৃষ্টি দেওয়া;...

নজর কাড়া

নজর কাড়া ক্রি. বি. দর্শনীয় বা আকর্ষণীয় হওয়া, চোখে লাগা (তার খেলা সকলের নজর কেড়েছে)।

নজরদার

নজরদার বি. ১. পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক, invigilator; ২. প্রহরী।

নজর দেওয়া

নজর দেওয়া ক্রি. বি. ১. লক্ষ্য রাখা (আমার দিকেও একটু নজর দিয়ো); ২. অশুভ বা ঈর্ষান্বিত দৃষ্টি দেওয়া; লুব্ধ দৃষ্টি দেওয়া (অন্যের খাবারে নজর দেওয়া)।

নজরবন্দি

নজরবন্দি বিণ. চোখের আ়ড়ালে যেতে দেওয়া হয় না এমন; অন্তরিত। ☐ বি. অন্তরিত ব্যক্তি।

নজরে পড়া

নজরে পড়া ক্রি. বি. ১. দৃষ্টিগোচর হওয়া; ২. অনুগ্রহ বা সমাদর লাভ করা।

নজরে রাখা

নজরে রাখা ক্রি. বি. চোখের বাইরে যেতে না দেওয়া; তত্ত্বাবধান করা, লক্ষ্য রাখা।