নরক
নরক [ naraka ] বি. ১. (ধর্মীয় সাহিত্য ও বিশ্বাস অনুসারে) পাপীদের মৃত্যুর পরে শাস্তিভোগের স্হান, জাহান্নাম; ২. (আল.) জঘন্য বা আবর্জনাপূর্ণ স্হান (এই জায়গাটাকে এমন নরক করে রেখেছ কেন?); ৩. শ্রীকৃষ্ণের হাতে নিহত দস্যুবিশেষ (নরকাসুর)। [সং. √ নৃ + অক]। নরককুণ্ড বি. ১. বিষ্ঠা অগ্নি গলিত ধাতু প্রভৃতিতে পূর্ণ নরকের বিভিন্ন গহ্বর যার মধ্যে পাপীদের চুবিয়ে রেখে শাস্তি দেওয়া হয়; ২. (আল.) অত্যন্ত জঘন্য ও যন্ত্রণাদায়ক স্হান। নরক গুলজার (ব্যঙ্গে) ১. পাপীদের বা দুষ্ট লোকের সমাবেশে আসর সরগরম; ২. অতি সাধারণ বা বাজে জায়গা বহুজনের সমাগমে সরগরম হয়ে ওঠা। নরকযন্ত্রণা বি. ১. পাপের শাস্তিস্বরূপ নরকে যে কষ্ট ভোগ করতে...