নবান্ন

নবান্ন [ nabānna ] বি. হেমন্তকালীন ধান কাটার পর হিন্দুদের মধ্যে প্রচলিত নতুন চালের অন্ন খাবার উত্সব বা পার্বণবিশেষ (‘নূতন ধান্যে হবে নবান্ন’: রবীন্দ্র)। [সং. নব + অন্ন]।

নড়ি

নড়ি [ naḍi ] বি. ১. লাঠি, দণ্ড; ২. (আল.) অবলম্বন (অন্ধের নড়ি)। [দেশি < নলি? তু. মু. নাড়ি (গাছ); তু. সং. লগুড়]।

নশ্বর

নশ্বর [ naśbara ] বিণ. নাশ বা বিনাশ আছে এমন, নাশশীল, ক্ষয়শীল; অনিতা, অস্হায়ী (নশ্বর মানবজীবন)। [সং. √ নশ্ + বর]। নশ্বরতা বি. বিনাশশীলতা; অনিত্যতা।

নলি

নলি, (বর্জি.) নলী [ nali, (barji.) nalī ] বি. ১. ছোট নল (সুতোর নলি); ২. কণ্ঠনালি (গলার নলি ছিঁড়ে হত্যা করেছে); ৩. ছোট নলের মতো সরু হাড় বা অঙ্গ (হাতের নলি, পাঁঠার নলি); ৪. ছোট নলির মতো সরু ও লম্বা পশুপাখির নখ। [সং. নল + বাং. ই]।

নল

নল [ nala ] বি. ১. চোঙ, পাইপ, ফাঁপা দণ্ড (বন্দুকের নল); ২. দৈর্ঘ্যের মাপবিশেষ; ৩. তৃণবিশেষ, শরগাছ (নলখাগড়া); ৪. সেতুবন্ধে রামের সাহায্যকারী বানরবিশেষ। [সং. √ নল্ + অ]। নলকূপ বি. পাতালস্হিত কূপের ভিতর থেকে নলের সাহায্যে বিশুদ্ধ জল উপরে তোলার ব্যবস্হা, tube well. নলখাগড়া বি. পাতাযুক্ত নলতৃণ। নল চালা ক্রি. হারানো জিনিস বা তার অপহারকের সন্ধানের জন্য মন্ত্রপূত নল চালানো। নলিকা বি. ১. চোঙ, নল; ২. ভাঁটা; ৩. নাড়ি।

নলকূপ

নলকূপ বি. পাতালস্হিত কূপের ভিতর থেকে নলের সাহায্যে বিশুদ্ধ জল উপরে তোলার ব্যবস্হা, tube well.

নল চালা

নল চালা ক্রি. হারানো জিনিস বা তার অপহারকের সন্ধানের জন্য মন্ত্রপূত নল চালানো।

নলিকা

নলিকা বি. ১. চোঙ, নল; ২. ভাঁটা; ৩. নাড়ি।