ন ন্যূন ন্যূন [ nyūna ] বিণ. অপেক্ষাকৃত কম বা অল্প (কোনো অংশে ন্যূন নয়)। [সং. নি + √ ঊন্ + অ]। ন্যূনকল্পে, ন্যূনপক্ষে ক্রি-বিণ. নিদেনপক্ষে, কম করে ধরলেও। ন্যূনতা বি. কমতি, কমসম, অভাব, ঘাটতি। ন্যূনাধিক বিণ. কমবেশি, কম বা বেশি (এ কাহিনি ন্যূনাধিক অতিরঞ্জিত)। ন্যূনাধিক্য বি. কমবেশির ভাব, তারতম্য।
ন ন্যাতপ্যাত ন্যাতপ্যাত [ nyāta-pyāta ] বি. ১. মিয়ানো বা ম্লান ভাব; ২. অত্যন্ত নরম বা নেতিয়ে পড়ার ভাব (ন্যাতপ্যাত করা)। [বাং. তু. নেতা২]। ন্যাতপেতে বিণ. ১. মিইয়ে গেছে বা ম্লান হয়ে গেছে এমন; ২. নেতিয়ে পড়েছে এমন।