ন্যাকা

ন্যাকা [ nyākā ] বিণ. ১. কিছুই জানে না বা বোঝে না এইরকম ভানকারী (ন্যাকা সাজা); ২. সারল্য বা সাধুতার ভানকারী। [ফা. নেক]। স্ত্রী. নেকি। ন্যাকাপনা, ন্যাকামি, ন্যাকামো বি. ন্যাকার ভাব।

নৈরাশা

নৈরাশ্য, নৈরাশ, [ nairāśya, nairāśa, ] (কাব্যে) নৈরাশা বি. আশাহীনতা, হতাশা (নৈরাশ্যে ভুগছে; ‘যে নৈরাশা গভীর অশ্রুজলে ডুবেছিল’: রবীন্দ্র)। [সং. নিরাশ + য, অ; নৈরাশা বাং.]।

নৈরাশ

নৈরাশ্য, নৈরাশ, [ nairāśya, nairāśa, ] (কাব্যে) নৈরাশা বি. আশাহীনতা, হতাশা (নৈরাশ্যে ভুগছে; ‘যে নৈরাশা গভীর অশ্রুজলে ডুবেছিল’: রবীন্দ্র)। [সং. নিরাশ + য, অ; নৈরাশা বাং.]।

নোঙর তোলা

নোঙর তোলা ক্রি. বি. নোঙর উঠিয়ে জলযান চালু করা।

নোঙর ফেলা

নোঙর করা, নোঙর ফেলা ক্রি. বি. নোঙরের সাহায্যে জলযানের গতিরোধ করা।

নোঙর করা

নোঙর করা, নোঙর ফেলা ক্রি. বি. নোঙরের সাহায্যে জলযানের গতিরোধ করা।

নোঙর

নোঙর [ nōṅara ] বি. শিকল বা কাছির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশবিশেষ, যা জলের নীচে ফেলে জাহাজ নৌকা প্রভৃতি জলযান বেঁধে রাখা হয়। [ফা. লঙ্গর্]। নোঙর করা, নোঙর ফেলা ক্রি. বি. নোঙরের সাহায্যে জলযানের গতিরোধ করা। নোঙর তোলা ক্রি. বি. নোঙর উঠিয়ে জলযান চালু করা।

নোট

নোট [ nōṭa ] বি. ১. মুদ্রার পরিবর্তে ব্যবহৃত কাগজি মুদ্রা, currency note; ২. স্মারক লেখন (আমি সবটা নোট করে নিয়েছি); ৩. চিঠি (সবকিছু জানিয়ে তাকে একটা নোট পাঠানো হয়েছে); ৪. অর্থপুস্তক, মানে বই (নোট ছাড়া ইংরেজি পড়তে পারে না)। [ইং. note]।

নোহাউ

নোহাউ [ nō-hāu ] বি. যন্ত্রবিদ্যা বা অন্যান্য বিষয়ের জ্ঞান; কোনো জিনিসের ব্যাবহারিক বা প্রয়োগগত জ্ঞান। [ইং. know-how]।