নীরন্ধ্র

নীরন্ধ্র [ nīrandhra ] বিণ. 1 রন্ধ্র বা ছিদ্র নেই এমন; 2 কোনো ফাঁক নেই এমন; 3 ঘন, ঠাসবুননযুক্ত; 4 চারিদিক রুদ্ধ এমন। [সং. নিঃ (নির্) + রন্ধ্র]।

নীলকমল

নীলকমল, নীলপদ্ম বি. নীল রঙের পদ্মফুল।

নীলকর

নীলকর বি. বিণ. ভারতে ইয়োরোপীয় নীল চাষকারী।

নীলগাই

নীলগাই বি. গোসদৃশ হরিণজাতীয় নীল রঙের পশুবিশেষ।

নীলকুঠি

নীলকুঠি বি. নীলকর সাহেবের কাছারি বা অফিস।

নীলমণি

নীলমণি বি. 1 নীলকান্তমণি; 2 শ্রীকৃষ্ণ।

নীললোহিত

নীললোহিত বি. 1 (কণ্ঠে নীল ও কেশে লোহিত বর্ণের সমাবেশ বলে) শিব; 2 বেগনি রং।

নীলষষ্ঠী

নীলষষ্ঠী বি. চড়ক সংক্রান্তি বা তার আগের দিনে অনুষ্ঠিত শিবপূজা।