নৈগম

নৈগম [ naigama ] বি. ১. নিগম শাস্ত্র-যথা ঐতরেয়, ছান্দোগ্য, কঠ, তৈত্তিরীয় ইত্যাদি উপনিষদ; ২. মার্গ বা পন্হা। [সং. নিগম + অ]। নৈগমিক বিণ. নিগমসংক্রান্ত।

নগরকীর্তন

নগরকীর্তন, নগরসংকীর্তন বি. নগরের পথে পথে দল বেঁধে ঘুরে ঈশ্বরের নামগান।

নগরচত্ত্বর

নগরচত্ত্বর বি. শহরের মধ্যবর্তী কেনাবেচার স্হান বা বাজার।

নগরপাল

নগরপাল বি. 1 কোটাল, শহরের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ববিশিষ্ট পদস্হ কর্মচারী; 2 পুলিশ কমিশনার; 3 পুলিশ সুপারিনটেণ্ডেণ্ট।

নগরস্হ

নগরস্হ বিণ. নগরে অবস্হিত; নগরে বাসকারী। নগরাধ্যক্ষ বি. নগরের ভারপ্রাপ্ত সরকারি বা বেসরকারি কর্মচারী।

নগরীয়

নগরীয় বিণ. নগরসম্বন্ধীয়; শহুরে।

নগরোপান্ত

নগরোপান্ত বি. শহরের উপকণ্ঠ বা সন্নিহিত স্হান।

ন্যাকাপনা

ন্যাকাপনা, ন্যাকামি, ন্যাকামো বি. ন্যাকার ভাব।