নট
নট1 [ naṭa1 ] বি. 1 নর্তক; 2 (প্রধানত থিয়েটার যাত্রা ইত্যাদিতে) অভিনয়কারী, অভিনেতা। [সং. √ নট্ + অ]। নটবর বি. 1 শ্রেষ্ঠ নর্তক বা অভিনেতা; 2 শ্রীকৃষ্ণ। নটরাজ, নটেশ্বর বি. 1 নর্তকশ্রেষ্ঠ; 2 নৃত্যরত শিব; 3 শিব। নটী1 বি. (স্ত্রী.) 1 নর্তকী; 2 অভিনেত্রী। নট2 [ naṭa2 ] বি. (বিরলপ্রয়োগ) বর্ণসংকট জাতিবিশেষ। [সং. √ নশ্ + অট]। নটী2 বি. (স্ত্রী.) বারাঙ্গনা, বেশ্যা। নট3 [ naṭa3 ] বি. সংগীতের রাগবিশেষ। [সং. নট্ট]। নটনারায়ণ বি. সংগীতের রাগবিশেষ। নটবেহাগ বি. (নট ও বেহাগের মিশ্রণে সৃষ্ট) সংগীতের রাত্রিকালীন রাগবিশেষ। নটভৈরব বি. (নট ও ভৈরব রাগের মিশ্রণে সৃষ্ট) প্রভাতকালীন রাগবিশেষ। নট4 [ naṭa4 ] বিণ. নষ্টচরিত্র, ব্যভিচারী, লম্পট। [সং. নষ্ট]। নটখট, নটখটি বি. ছোটখাটো গোলমাল বা ঝঞ্ঝাট (দুই পরিবারের মধ্যে নটখটি লেগেই আছে)। নটখটে বিণ. 1 ছোটখাটো ঝঞ্ঝাটপূর্ণ, গোলমেলে; 2 ছোটখাটো বা তুচ্ছ বিষয় নিয়ে গোলমাল সৃষ্টিকারী। নটঘট, নটঘটি বি. 1 নষ্ট বা অবৈধ প্রণয়সূচক ঘটনা; 2 কলঙ্কজনক...