নবতি

নবতি [ nabati ] বি. নব্বই সংখ্যা। [সং. নবন্ + অতি]। নবতিতম বিণ. নব্বইসংখ্যক। স্ত্রী. নবতিতমী। নবনবতি বি. ৯৯ সংখ্যা। নবতিতম বিণ. ৯৯ সংখ্যক। স্ত্রী. নবতিতমী।

নন্দীভৃঙ্গী

নন্দীভৃঙ্গী বি. নন্দিভৃঙ্গি -র বানানভেদ; (আল.) কারও পাশে সর্বদা উপস্হিত মোসাহেবেরা। [নন্দি দ্র]।

নন্দী

নন্দী [ nandī ] (-ন্দিন্) বি. শিবের প্রধান অনুচর নন্দি বা নন্দিকেশ্বর। ☐ বিণ. আনন্দিত। [সং. √ নন্দ্ + ইন্]। নন্দীভৃঙ্গী বি. নন্দিভৃঙ্গি -র বানানভেদ; (আল.) কারও পাশে সর্বদা উপস্হিত মোসাহেবেরা। [নন্দি দ্র]।

নন্দা

নন্দা1 [ nandā1 ] বি. 1 দুর্গাদেবী; 2 (জ্যোতিষ) প্রতিপদ ষষ্ঠী ও একাদশী-এই তিথিত্রয়। [সং. √নন্দ্ + ণিচ্ + অ + আ]। নন্দা2 [ nandā2 ] বি. ননদ। [সং. ননন্দৃ]। নন্দাই বি. ননদের স্বামী।

নড়ানো

নড়ানো ক্রি. আন্দোলিত করা, নড়া; স্হানচ্যুত করা; সরানো (আলমারিটাকে এখান থেকে নড়িয়ো না); অন্যথা করানো (তাঁর প্রতিজ্ঞা নড়ানো যাবে না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

নড়াচড়া

নড়াচড়া ক্রি. ইতস্তত বিচরণ করা; সক্রিয় হওয়া (সে একটু নড়েচড়ে বসল)।

নড়া

নড়া1 [ naḍ়ā1 ] (অবজ্ঞার্থে) হাত, বাহু (একটু নড়া নেড়ে কাজ করো)। [দেশি-তু. নল (অর্থাত্ চোঙের সদৃশ বলে) + আ > নড়া]। নড়া2 [ naḍ়ā2 ] ক্রি. 1 আন্দোলিত বিচলিত বা কম্পিত হওয়া (‘জল পড়ে পাতা নড়ে’); 2 এক স্হান থেকে অন্য স্হানে যাওয়া, স্হানান্তরে যাওয়া (সে এখান থেকে নড়তে চায় না); 3 সরে যাওয়া, চলা (নড়ার ক্ষমতা নেই); 4 শিথিল বা আলগা হওয়া (দাঁত নড়ছে); 5 অন্যথা হওয়া (আমার কথা নড়বে না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নড়্ + বাং. আ]। নড়াচড়া ক্রি. ইতস্তত বিচরণ করা; সক্রিয় হওয়া (সে একটু নড়েচড়ে বসল)। নড়ানো ক্রি. আন্দোলিত করা, নড়া; স্হানচ্যুত করা; সরানো (আলমারিটাকে এখান থেকে নড়িয়ো না); অন্যথা করানো (তাঁর প্রতিজ্ঞা নড়ানো যাবে না)।...

নটবর

নটবর বি. 1 শ্রেষ্ঠ নর্তক বা অভিনেতা; 2 শ্রীকৃষ্ণ।

নটেশ্বর

নটরাজ, নটেশ্বর বি. 1 নর্তকশ্রেষ্ঠ; 2 নৃত্যরত শিব; 3 শিব।

নটরাজ

নটরাজ, নটেশ্বর বি. 1 নর্তকশ্রেষ্ঠ; 2 নৃত্যরত শিব; 3 শিব।