নব
নব1 [ naba1 ] বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। নবকার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুত্সিত লোক। নবগঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। নবজল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। নবজাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। নবজাতক বি. সদ্যোজাত শিশু (‘নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’: সুকান্ত)। নবজীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্হার পরবর্তী উন্নত বা সুখের অবস্হা। নবদম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। নবপল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। নববিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্হা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। নবমল্লিকা, নবমালিকা বি....