নবযুবক

নবযুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. নবযুবতী।

নবযৌবন

নবযৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. নবযৌবনা।

নবগ্রহ

নবগ্রহ বি. প্রাচীন মত অনুযায়ী সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু-এই নয়টি গ্রহ; এবং আধুনিক মতে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি প্লুটো ইউরেনাস নেপচুন ও পৃথিবী এই নয়টি গ্রহ।

নবদুর্গা

নবদুর্গা বি. পার্বতী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদা-এই নয়টি দুর্গামূর্তি।

নবদ্বার

নবদ্বার বি. দুই চক্ষু দুই কর্ণ নাসারন্ধ্র মুখ পায়ু ও উপস্হ-শরীরের এই নয়টি পথ বা ছিদ্র।

নবধা

নবধা বিণ. ক্রি-বিণ. 1 নয়প্রকার (নবধা লক্ষণ); 2 নয়প্রকারে (নবধা বিভক্ত); 3 নয়বার বা নয়বারে (নবধা গমন)।

নবপত্রিকা

নবপত্রিকা বি. কলা কচু ধান হলুদ ডালিম বেল অশোক জয়ন্তী ও মানকচু-এই নয়টি গাছের পাতা দিয়ে তৈরি এবং কলাপাতা দিয়ে ঢাকা স্ত্রীমূর্তি, কলাবউ।

নবরত্ন

নবরত্ন বি. 1 মুক্তা মাণিক্য বৈদূর্য গোমেদ বজ্র বিদ্রূম পদ্মরাগ মরকত নীলকান্ত-এই নয়টি রত্ন; 2 ধন্বন্তরি ক্ষপণক অমরসিংহ শঙ্কু বেতালভট্ট ঘটকর্পর কালিদাস বরাহমিহির বররুচি রাজা ব্রক্রমাদিত্যের এই নয়জন সভাপণ্ডিত; 3 নয়টি চূড়াযুক্ত দেবমন্দির।

নবরত্নসভা

নবরত্নসভা বি. রাজা বিক্রমাদিত্যের নয়জন পণ্ডিতসমৃদ্ধ সভা।

নবরস

নবরস বি. (অল.) আদি (বা শৃঙ্গার) হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বীভত্স অদ্ভুত শান্ত-অলংকারশাস্ত্রনির্দিষ্ট এই নয় রস।