নবিশ

নবিশ1, (বর্জি.) নবিস1 [ nabiśa1, (barji.) nabisa1 ] বি. লেখক, লিপিকার (খাসনবিশ, নকলনবিশ)। [ফা. নবীস]। নবিশি1, (বর্জি.) নবিসী1 বি. লেখকের কাজ বা লেখকগিরি। নবিশ2, (বর্জি.) নবিস2 [ nabiśa2, (barji.) nabisa2 ] বি. 1 নতুন শিক্ষার্থী (শিক্ষানবিশ); 2 আনাড়ি লোক (তুমি দেখছি একেবারেই নবিশ)। [ইং. novice]। নবিশি2, (বর্জি.) নবিসী2 বি. নতুন শিক্ষার্থীর কাজ (শিক্ষানবিশি)।

নবি

নবি, (বর্জি.) নবী [ nabi, (barji.) nabī ] বি. 1 ঈশ্বরের প্রেরিত দূত, পয়গম্বর; 2 ভবিষ্যদ্বক্তা; 3 হজরত মোহম্মদ (নবিদিবস)। [আ. নবীহ্]।

নবাবি

নবাবি বি. নবাবের মতো আচার-আচরণ। ☐ বিণ. 1 নবাবসুলভ (নবাবি মেজাজ); 2 নবাবসম্বন্ধীয় (নবাবি আমল)।

নবাবপুত্তুর

নবাবপুত্তুর বি. (ব্যঙ্গে) নবাবজাদার মতো বিলাসী ও আরামপ্রিয় লোক।

নবাবজাদা

নবাবজাদা বি. নবাবের পুত্র। স্ত্রী. নবাবজাদি।

নবাব

নবাব [ nabāba ] বি. 1 মুসলমান সামন্তশাসক বা বাদশাহের প্রতিনিধি; 2 অভিজাত মুসলমানদের সরকারি খেতাববিশেষ; 3 (বিদ্রূপে) নবাবের তুল্য অহংকারী আরামপ্রিয় ও বিলাসী ব্যক্তি। [আ. নবাব্]। নবাবজাদা বি. নবাবের পুত্র। স্ত্রী. নবাবজাদি। নবাবপুত্তুর বি. (ব্যঙ্গে) নবাবজাদার মতো বিলাসী ও আরামপ্রিয় লোক। নবাবি বি. নবাবের মতো আচার-আচরণ। ☐ বিণ. 1 নবাবসুলভ (নবাবি মেজাজ); 2 নবাবসম্বন্ধীয় (নবাবি আমল)।

নবহুঁ

নবহুঁ [ nabahu ] বিণ. (প্রা. কাব্যে) নতুন, নবীন। [নব1 দ্র]।

নাম শোনানো

নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো।

নবগঠিত

নবগঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন।