ন নুড়ো নুড়া, (কথ্য) নুড়ো [ nuḍ়ā, (kathya) nuḍ়ō ] বি. আগুন ধরাবার জন্য খড়, শুকনো ঘাস প্রভৃতির গুচ্ছ বা আঁটি (মুখে নুড়ো জ্বেলে দেওয়া)। [সং. নড়?]।
ন নুড়া নুড়া, (কথ্য) নুড়ো [ nuḍ়ā, (kathya) nuḍ়ō ] বি. আগুন ধরাবার জন্য খড়, শুকনো ঘাস প্রভৃতির গুচ্ছ বা আঁটি (মুখে নুড়ো জ্বেলে দেওয়া)। [সং. নড়?]।
ন নুন্নুড়ি নুড়নুড়ি, নুন্নুড়ি [ nuḍ়-nuḍ়i, nunnuḍ়i ] বি. 1 আলজিভ; 2 আলগাভাবে লেগে থেকে ঝুলছে বা দুলছে এমন ছোট জিনিস (খোঁপা তো নয় যেন নুড়নুড়ি)। [দেশি]।
ন নুড়নুড়ি নুড়নুড়ি, নুন্নুড়ি [ nuḍ়-nuḍ়i, nunnuḍ়i ] বি. 1 আলজিভ; 2 আলগাভাবে লেগে থেকে ঝুলছে বা দুলছে এমন ছোট জিনিস (খোঁপা তো নয় যেন নুড়নুড়ি)। [দেশি]।
ন নীলাম্বুধি নীলাম্বু, নীলাম্বুধি [ nīlāmbu, nīlāmbudhi ] বি. (নীল রঙের জল বলে) সমুদ্র। [সং. নীল + অম্বু, অম্বুধি]।
ন নীলাম্বু নীলাম্বু, নীলাম্বুধি [ nīlāmbu, nīlāmbudhi ] বি. (নীল রঙের জল বলে) সমুদ্র। [সং. নীল + অম্বু, অম্বুধি]।
ন নীরস নীরস [ nīrasa ] বিণ. 1 রসহীন, শুষ্ক (নীরস গাছ); 2 রসবোধ বর্জিত (নীরস সমালোচনা, নীরস রচনা); 3 ম্লান, অপ্রসন্ন (নীরস মুখ, নীরস হাসি); 4 মনকে আকর্ষণ বা মুগ্ধ করে না এমন (নীরস বর্ণনা)। [সং. নিঃ (নির্) + রস্]। বি. নীরসতা।
ন নীরব নীরব [ nīraba ] বিণ. 1 নিঃশব্দ (চারিদিক নীরব); 2 বাক্যহীন (‘তুমি রবে নীরবে’: রবীন্দ্র)। [সং. নিঃ (নির্) + রব]। বি. নীরবতা।