নয়তো

নয়তো ক্রি. মোটেই নয়, নয় (সে ধনী নয়তো)। ☐ অব্য. না হয়, নতুবা (আমি, নয়তো তুমি)।

নয়ছয়

নয়ছয় বিণ. বিশৃঙ্খল; তছনছ, নষ্ট, পণ্ড।

নয়

নয়1 [ naẏa1 ] বি. 1 নীতি; 2 ন্যায়শাস্ত্র; 3 শাস্ত্রবিহিত আচরণ। [সং. √ নী + অ]। নয়জ্ঞ, নয়বিত্ (-বিদ্) বিণ. নীতিজ্ঞ, নীতিশাস্ত্রজ্ঞ। নয়জ্ঞান বি. রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি-এই তিন শাস্ত্রের জ্ঞান। নয়2 [ naẏa2 ] ক্রি. (নহা দ্র) হয় না, নহে (সে রাজা নয়, তোমার নয়, সে কি ভালো নয়?)। ☐ বি. বেঠিক, অসত্য (হযকে নয় করা, হয় কি নয় নিজেই দেখো)। ☐ অব্য. না হয়, নতুবা, কিংবা, অথবা (হয় তুমি নয় সে)। [বাং. না + হয়]। নয়কো ক্রি. হয় না, নহে। নয়তো ক্রি. মোটেই নয়, নয় (সে ধনী নয়তো)। ☐ অব্য. না হয়, নতুবা (আমি, নয়তো তুমি)। নয়3 [ naẏa3 ] বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক। [সং. নবন্]। নয়ছয় বিণ. বিশৃঙ্খল; তছনছ, নষ্ট, পণ্ড।

নয়নজল

নয়নজল, নয়ননীর বি. অশ্রু, চোখের জল।

নয়নঠার

নয়নঠার বি. অপাঙ্গদৃষ্টি, চোখের ইশারা।

নয়নতারা

নয়নতারা বি. 1চোখের ভিতরকার তারার মতো অংশবিশেষ; 2 চোখের তারার মতো প্রিয় ব্যক্তি; 3 ফুলবিশেষ।

নয়নবাণ

নয়নবাণ বি. 1 বাণের মতো তীক্ষ্ণ চাহনি; 2চিত্তচাঞ্চল্যকর দৃষ্টি, কামোদ্দীপক চাহনি।

নয়নমণি

নয়নমণি বি. 1 চোখের মণি; 2 চোখের মণির মতো আদরের বা প্রিয় ব্যক্তি।

নয়নশোভন

নয়নশোভন বিণ. দৃষ্টিনন্দন, সুন্দর, দর্শনীয়।

নয়ন

নয়ন1 [ naẏana1 ] বি. 1 নিয়ে যাওয়া (আনয়ন); 2 পাইয়ে দেওয়া; 3 যাপন, ক্ষেপণ (কালনয়ন)। [সং. √ নী + অন]। নয়ন2 [ naẏana2 ] বি. চোখ, নেত্র। [সং. √ নী + অন]। নয়নগোচর বিণ. দৃষ্টিপথবর্তী, নজরে এসেছে বা আছে এমন। নয়নচকোর বি. যে-চোখ সৌন্দর্যরূপ জ্যোত্স্না পান করে; রূপমুগ্ধ চোখ। নয়নজল, নয়ননীর বি. অশ্রু, চোখের জল। নয়নঠার বি. অপাঙ্গদৃষ্টি, চোখের ইশারা। নয়নতারা বি. 1চোখের ভিতরকার তারার মতো অংশবিশেষ; 2 চোখের তারার মতো প্রিয় ব্যক্তি; 3 ফুলবিশেষ। নয়নবাণ বি. 1 বাণের মতো তীক্ষ্ণ চাহনি; 2চিত্তচাঞ্চল্যকর দৃষ্টি, কামোদ্দীপক চাহনি। নয়নমণি বি. 1 চোখের মণি; 2 চোখের মণির মতো আদরের বা প্রিয় ব্যক্তি। নয়নশোভন বিণ. দৃষ্টিনন্দন, সুন্দর, দর্শনীয়।