নরা

নরা — নর1-এর বিকৃত রূপ (‘নরা গজা বিশে শয়’: খনার বচন)।

নস্যি

নস্য, (কথ্য) নস্যি [ nasya, (kathya) nasyi ] বি. 1 নাকের মধ্যে প্রয়োগ করা বা নেওয়া হয় এমন তামাকচূর্ণ; নাকের মধ্যে নিয়ে নেশা করা হয় এমন তামাকচূর্ণ; 2 (আল.) তুচ্ছ জিনিস, অতি সামান্য পরিমাণ জিনিস (এই টাকা তো তার কাছে নস্যি)। [সং. নস্ + য]। নস্য রং, নস্যি রং বি. গাঢ় খয়েরি রং, snuff colour.

নরি

নরি বিণ. পঙ্ক্তিবিশিষ্ট; শ্রেণিবদ্ধ (সাতনরি হার)।

নারী

নারী [ nārī ] বি. 1 রমণী, স্ত্রীলোক (নরনারী); 2 পত্নী (পরনারী)। [সং. নর + ঈ]। বিণ. নারীত্ব। নারীধর্ম বি. সতীত্ব, মমতা, বাত্সল্য প্রভৃতি নারীসুলভ গুণ। নারীসমাজ বি. নারীগণ, নারীকুল, নারীরা।

নরকঙ্কাল

নরকঙ্কাল বি. মানবদেহের অস্হিময় কাঠামো।

নরকপাল

নরকপাল বি. মড়ার খুলি, মড়ার মাথা।

নরখাদক

নরখাদক বিণ. মানুষ খায় এমন। ☐ বি. মানুষথেকো পশু, রাক্ষস ইত্যাদি।

নরদেব

নরদেব বি. মানুষরূপী দেবতা, ব্রাহ্মণ।

নরনারায়ণ

নরনারায়ণ বি. 1 পৌরাণিক ঋষিদ্বয় যাঁরা শ্রীকৃষ্ণ ও অর্জুনরূপে জন্মগ্রহণ করেছিলেন; 2 নররূপী নারায়ণ, মানুষের রূপে নারায়ণ বা পরমেশ্বর, শ্রীকৃষ্ণ।