নষ্টচেতন

নষ্টচেতন বিণ. চেতনা বা সংজ্ঞা হারিয়েছে এমন।

নষ্টমতি

নষ্টমতি বিণ. দুষ্টবুদ্ধি, কুবুদ্ধিযুক্ত।

নষ্টা

নষ্টা বিণ. বি. (স্ত্রী.) কুচরিত্র, ভ্রষ্টা, কুলটা।

নষ্টামো

নষ্টামি, নষ্টামো বি. দুষ্টতা; শঠতা, দুরন্তপনা।

নষ্টামি

নষ্টামি, নষ্টামো বি. দুষ্টতা; শঠতা, দুরন্তপনা।

নষ্ট

নষ্ট [ naṣṭa ] বিণ. 1 নাশপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত (নষ্ট রাজ্য, নষ্ট প্রাণ); 2 অপব্যয়িত (টাকা নষ্ট হওয়া); 3 ব্যর্থ, বিফল (ব্রত সময় পরিশ্রম সবই নষ্ট হল); 4 পণ্ড (কাজ নষ্ট হওয়া); 5 বিকারপ্রাপ্ত, বিকৃত (দুধ নষ্ট, নষ্ট মাছ); 6 অসত্, দুশ্চরিত্র (নষ্ট চরিত্র, নষ্ট মেয়েমানুষ, নষ্ট স্বভাব); 7 লুপ্ত, হারিয়ে গেছে এমন (নষ্টোদ্ধার, নষ্ট ধন)। ☐ বি. কুকর্ম, অনিষ্ট (যত নষ্টের গোড়া)। [সং. √ নশ্ + ত]। নষ্টচন্দ্র বি. ভাদ্রমাসের কৃষ্ণচতুর্থীর বা শুক্লচতুর্থীর চাঁদ যা দেখলে কলঙ্ক হয়। নষ্টচেতন বিণ. চেতনা বা সংজ্ঞা হারিয়েছে এমন। নষ্টমতি বিণ. দুষ্টবুদ্ধি, কুবুদ্ধিযুক্ত। নষ্টা বিণ. বি. (স্ত্রী.) কুচরিত্র, ভ্রষ্টা, কুলটা। নষ্টামি, নষ্টামো বি. দুষ্টতা; শঠতা, দুরন্তপনা। নষ্টোদ্ধার বি. হারানো জিনিস উদ্ধার।

নরান্তক

নরান্তক [ narāntaka ] বি. যম। ☐ বিণ. নরঘাতী (নরান্তক ব্যাধি)। [সং. নর2 + অন্তক]।

নরাধিপ

নরাধিপ [ narādhipa ] বি. নরপতি, রাজা। [সং. নর2 + অধিপ]।

নরাধম

নরাধম [ narādhama ] বি. অতিশয় নীচ বা হীন লোক। [সং. নর2 + অধম]।