নহি

নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না (‘নহি আমি পিছু পাও’: সু. রা., আমি নই, সে)।

নহিস

নহিস অনু-ক্রি. হোস না।

নন

নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)।

নহে

নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় (‘নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল’: নজরুল)।

নহ

নহ ক্রি. নও (‘নহ মাতা নহ কন্যা’: রবীন্দ্র)।

নহা

নহা [ nahā ] ক্রি. না হওয়া (নহি, নহ, নহে)। [বাং. না + √ হ + আ]। নহ ক্রি. নও (‘নহ মাতা নহ কন্যা’: রবীন্দ্র)। নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না (‘নহি আমি পিছু পাও’: সু. রা., আমি নই, সে)। নহিস অনু-ক্রি. হোস না। নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় (‘নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল’: নজরুল)। নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)।

নস্যি রং

নস্য রং, নস্যি রং বি. গাঢ় খয়েরি রং, snuff colour.

নস্য রং

নস্য রং, নস্যি রং বি. গাঢ় খয়েরি রং, snuff colour.

নস্য

নস্য, (কথ্য) নস্যি [ nasya, (kathya) nasyi ] বি. 1 নাকের মধ্যে প্রয়োগ করা বা নেওয়া হয় এমন তামাকচূর্ণ; নাকের মধ্যে নিয়ে নেশা করা হয় এমন তামাকচূর্ণ; 2 (আল.) তুচ্ছ জিনিস, অতি সামান্য পরিমাণ জিনিস (এই টাকা তো তার কাছে নস্যি)। [সং. নস্ + য]। নস্য রং, নস্যি রং বি. গাঢ় খয়েরি রং, snuff colour.

নষ্টচন্দ্র

নষ্টচন্দ্র বি. ভাদ্রমাসের কৃষ্ণচতুর্থীর বা শুক্লচতুর্থীর চাঁদ যা দেখলে কলঙ্ক হয়।