নাহা

নাওয়া, নাহা [ nāōẏā, nāhā ] ক্রি. স্নান (নাওয়া হয়নি, নাওয়া-খাওয়া শেষ হল)। ☐ বিণ. স্নাত (নাওয়া গা)। [বাং. √ নাহ্ (< সং √স্না) + আ]। নাওয়ানো ক্রি. স্নান করানো (এত বেলায় ছেলেটাকে নাওয়াচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

নাওয়া

নাও

নাও — না2 -এর আঞ্চ. রুপভেদ।

নাইঘরে খাঁই

নাইঘরে খাঁই [ nāigharē khām̐i ] বি. অভাবের সংসারে পরিজনদের পেটুকপনা। [বাং.নাই6 + ঘরে + খাঁই. (আকাঙ্ক্ষা)।

নেইআঁকড়া

নাই-আঁকড়া, [ nāi-ān̐k়ḍ়ā, ] নেই-আঁকড়া বিণ. একগুঁয়ে, নাছো়ড়বান্দা। [বাং. নাই3 + আঁকড়া]।

নাইআঁকড়া

নাই-আঁকড়া, [ nāi-ān̐k়ḍ়ā, ] নেই-আঁকড়া বিণ. একগুঁয়ে, নাছো়ড়বান্দা। [বাং. নাই3 + আঁকড়া]।

নাই

নাই1 [ nāi1 ] অব্য. 1 ক্রিয়ার অসমাপ্তি বা অভাবসূচক (যার নাই, ঘরে ফেরে নাই); 2 প্রশ্নসূচক (এখনও আসে নাই?)। [তু. বাং. নাহি < সং. নাস্তি]। নাই2 [ nāi2 ] বি. আশকারা, লাই, প্রশ্রয় (কুকুরকে নাই দিলে মাথায় ওঠে)। [নাই < নেই < নেহ < সং. স্নেহ]। নাই3 [ nāi3 ] বি. 1 নাভি (নাইয়ের চারিদিকে ব্যথা); 2 চক্র ইত্যাদির কেন্দ্রস্হল; 3 কীলক; 4 কামারের নেহাই। [সং. নাভি]। নাই4 [ nāi4 ] বি. নাপিত। [সং. নাপিত]। নাই5 [ nāi5 ] ক্রি. স্নান করি। [বাং. √ নাহ ধাতুর উত্তম পুরুষের রূপ]। নাই6 [ nāi6 ] ক্রি. 1 অভাবার্থক নেই অর্থে বর্তমান কালে (আমার টাকা নাই, সে এখানে নাই, ‘নাই নাই ভয়’: রবীন্দ্র); 2 অনুচিত (অমন কথা বলিতে নাই)। ☐ বিণ. 1 অবিদ্যমান (নাই মামার চেয়ে কানা মামা ভালো) 2 অভাবে পীড়িত (নাইঘরে খাঁই)।...

নাধর্মী

নাবাচক, নাধর্মী বিণ. না বোঝায় এমন, negative.

নাবাচক

নাবাচক, নাধর্মী বিণ. না বোঝায় এমন, negative.

নই

নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না (‘নহি আমি পিছু পাও’: সু. রা., আমি নই, সে)।