নাগ
নাগ [ nāga ] বি. সাপ (কালনাগ); 2 পুরাণে বর্ণিত সর্পজাতি (নাগরাজ বাসুকি); 3 হাতি (দিঙ্নাগ); 4 সিঁদুর। [সং. √ নগ্ + অ]। স্ত্রী. নাগী, (বাং) নাগিনী। নাগকেশর, নাগেশ্বর বি. ফুলবিশেষ বা তার গাছ। নাগগর্ভ বি. সিঁদূর। নাগদন্ত বি. 1 হাতির দাঁত; 2 দেওয়ালে লাগানো পেরেক বা ছোট আলনা। নাগপঞ্চমী বি. শ্রাবণ মাসের শুক্লপঞ্চমী বা আষাঢ় মাসের কৃষ্ণপঞ্চমী, যখন মনসাপূজা ও নাগপূজা হয়। নাগপাশ বি. 1 পৌরাণিক অস্ত্রবিশেষ, বরুণের অস্ত্র যা ছাড়লে সাপ আড়াই প্যাঁচে বেঁধে ফেলে বলে বিশ্বাস; 2 (আল.) অতি দৃঢ় বন্ধন (সংসারের নাগপাশ)। নাগপুষ্প বি. নাগকেশর ফুল। নাগফণী বি. ফণীমনসার গাছ, cactus. নাগমাতা (-তৃ) বি. 1 কদ্রু; 2 মনসাদেবী। নাগরাজ বি. 1 অনন্ত বা বাসুকি নাগ; 2ঐরাবত। নাগলোক বি. নাগদের বাসভূমি পাতাল। অষ্টনাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীন কর্কট শঙ্খ-এই আট নাগ।
নাক্ষত্র
নাক্ষত্র, নাক্ষত্রিক [ nākṣatra, nākṣatrika ] বিণ. 1 নক্ষত্রসম্পর্কিত; 2 তিথির হিসাবে, নক্ষত্রের দ্বারা নির্ধারিত (নাক্ষত্র দিন, নাক্ষত্রিক মাস)। [সং. নক্ষত্র + অ, ইক]। নাক্ষত্র বৎসর বি. সূর্যের নক্ষত্রপরিক্রমা অনুসারে গণনা করা বত্সর (এই বত্সর 365 দিন 6 ঘণ্টা 9 মিনিট 9.6 সেকেণ্ড হয়), sidereal year. নাক্ষত্রিকী বিণ. (স্ত্রী.) নক্ষত্রসম্পর্কিত; নক্ষত্রের হিসাব অনুযায়ী।
নাকি
নাকি1, না কি [ nāki1, nā ki ] অব্য. প্রশ্ন, সন্দেহ, অনুমান প্রভৃতি ভাবব্যঞ্জক-নয় কি, তাই কি, সত্য কি (তুমি না কি চলে যাচ্ছে? ‘তোমার নাকি মেয়ের বিয়ে’: সু. রা.)। [তু. সং. কিংনু > বাং. কিনা]। নাকি2, (বর্জি.) নাকী [ nāki2, (barji.) nākī ] বিণ. 1 নাক থেকে উচ্চারিত, খোনা, অনুনাসিক (নাকি সুরে গান গাওয়া); 2 খোনা এবং ঘ্যানঘেনে (নাকি কান্না)। [বাং. নাক2 + ই]। নাকিকান্না বি. 1 খোনা সুরে কান্না; 2 মায়া কান্না, কৃত্রিম কান্না।